শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৮৪তম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

1485461876

পূর্বাশা ডেস্ক:

গণতন্ত্র সূচকে বিশ্বের ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য জানিয়েছে। বুধবার অনলাইনে প্রকাশিত হয়েছে ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সার্বিক স্কোর ৫ দশমিক ৭৩। এই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৪ তম। তালিকায় বাংলাদেশের পরে থাকা দক্ষিণ এশীয় ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটান ৯৮তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১১১তম, মিয়ানমার ১১৩তম। তালিকায় আর ভারত রয়েছে ৩২তম আর শ্রীলঙ্কা ৬৬তম।

তালিকার শীর্ষে অবস্থানকারী তিনটি দেশ যথাক্রমে নরওয়ে (স্কোর ৯ দশমিক ৯৩), আইসল্যান্ড (৯ দশমিক ৫০) ও সুইডেন (৯ দশমিক ৩৯)। তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম (সার্বিক স্কোর ৮ দশমিক ৩৬) ও যুক্তরাষ্ট্রের ২১তম (সার্বিক স্কোর ৭ দশমিক ৯৮)। তালিকায় সবচেয়ে নিচে ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।

প্রতিবেদন অনুযায়ী  ২০১৫ সালেও এই সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর ছিল ৫ দশমিক ৭৩ এবং অবস্থান ছিলো ৮৬তম। ২০১৬ সালে ১৯টি দেশে পূর্ণ গণতন্ত্র চালু ছিল। ৫৭টি দেশে গণতন্ত্রের অবনমন ঘটেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবনমন হয়েছে উল্লেখযোগ্যভাবে। দেশটি ‘পূর্ণ গণতন্ত্র’ দেশের শ্রেণীভুক্ত ছিলো। এবার তারা ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ শ্রেণীতে নেমে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি