মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে শ্যালিকা ধর্ষণের দায়ে দুলাভাই আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

1485499844
পূর্বাশা ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণের দায়ে দুলাভাইকে আটক করা হয়েছে।
ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে বড় মেয়ের জামাই আকতার হোসেনকে (২৫) বৃহস্পতিবার পুলিশ আটক করে। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে চট্টগ্রামে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, ভিকটিমকে তার আপন দুলাভাই ১৮ জানুয়ারি সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। পরে একটি বাসায় নিয়ে আটকে রেখে মেরে ফেলার ভয় দেখিয়ে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে কৌশলে ভিকটিম উক্ত স্থান থেকে পালিয়ে এসে তার পরিবারকে এই ঘটনা জানালে তার দিনমজুর পিতা বাদী হয়ে স্থানীয় মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এসআই স্বপন সঙ্গীয় ফোর্স নিয়ে আকতার হোসেনকে তার নিজ বাসা থেকে আটক করে।
গ্রেফতারকৃত আকতার হোসেন নোয়াখালীর হাতিয়া নলিচর সাদ্দাম বাজারের কাদুগো বাড়ির আবদুল হাই প্রকাশ কালামের ছেলে। বর্তমানে সে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বটতলা এলাকার আনু মেম্বার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলো।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি