পূর্বাশা ডেস্ক:
পার্টনারশিপ অন এআই দলটিতে অ্যামাজন, গুগল, ফেইসবুক এবং মাইক্রোসফট-এর মতো শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগে থেকেই যুক্ত রয়েছে। এ ছাড়া আইবিএম-এর মতো কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা ও সেবা প্রতিষ্ঠানও রয়েছে এই দলে, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
“প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পার্টনারশিপ অন এআই-তে যোগ দিয়েছে অ্যাপল”- এক পোস্টে জানায় গবেষণা দলটি। “পার্টনারশিপ প্রথমবারের মতো ঘোষণা করার আগে থেকেই দলের জড়িত এবং এর সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি (অ্যাপল) এবং আমরা এর সদস্যপদ বৈধ করতে পেরে আনন্দিত।”
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সবচেয়ে ভালো ব্যবহার বের করা এবং প্রণয়ন করাই পার্টনারশিপ-এর লক্ষ্য। জনগণকে এইআই বোঝানো ও জনগণ এবং সামজে এর প্রভাব সম্পর্কে মুক্ত আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই কাজ করছে এই জোট।
বরাবরই গোপনীয়তার ব্যাপারে পোক্ত অবস্থানে রয়েছে অ্যাপল। এবার পার্টনারশিপ-এ যোগদানকে অ্যাপলের গোপনীয়তা কিছুটা কমিয়ে আনারই নতুন ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। এর আগে ডিসেম্বরে এআই-এর উপর তাদের প্রথম নথি প্রকাশ করে প্রতিষ্ঠানটি, যা ইঙ্গিত করে তারা নিজেদের কিছু গবেষণা শেয়ার করার জন্য তৈরি।

























































