শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৭

বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাখিল ও কারীগরি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসা’র উদ্যোগে আয়োজিত উক্ত সংবর্ধনা ও দোয়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল একেএম শামছুদ্দিন, ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আহসান উল্লাহ, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী। মাদ্রাসার হিসাব রক্ষক জামালউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন, পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, ফরিদ উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান টিপু, আ’লীগ নেতা আব্দুল বারিক, আমীর হোসেন আমু, যুবলীগ নেতা কায়সার হামিদ বাশার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাদ্রাসার সহকারী সুপার মোঃ মোস্তফার পরিচালনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি