ডেস্ক রিপোর্টঃ
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘মাননীয় প্রধানমন্ত্রী, ভ্যান নয় বরং যাদুঘরে পাঠান তাদেরকে যারা আপনার চড়া ভ্যানকে যাদুঘরে পাঠানোর মতো ফালতু ও হাস্যকর প্রস্তাব দিচ্ছে।’
‘আমি হলফ করে বলতে পারি এই তল্পিবাহকরা আপনার শুভাকাঙ্ক্ষী না, এরাই আপনার আসল শত্রু।’
তার এই স্ট্যাটাসের নীচে আনিসুর রহমান নামে একজন মন্তব্য করেছেন- ‘যারা এই প্রস্তাব দিয়েছে আমার মতে ঔসকল চাটুকারদের গণধোলাই দেওয়া উচিত।’
এসপি গিয়াস উদ্দিন নামে একজন মন্তব্য করে লিখেছেন- ‘আর সময় নষ্ট করা ঠিক হবে না,খবর রাখতে হবে প্রধানমন্ত্রীর,কখন কোথায় যায়, সেখানে গরুর গাড়ী নিয়া হাজির থাকতে হবে। কারণ ভ্যান এ চরার শখ তো শেষ, এখনগরুর গাড়ীতে চরার শখ নিশ্চয়ই আছে,যদি লাইগা যায়, নিশ্চিত…চাকুরীর ব্যবস্থা।’

রাশেদুল হাসান ফরহাদ নামে একজন মন্তব্য করেছেন- ‘ভাই আপনার সাথে আমিও একমত , আর জিনিসটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে, আপনারা কী বলেন।’
সানশাইন সূর্য্য নামে একজন মন্তব্য করেন- মজা পাইলাম, ‘প্রধানমন্ত্রী কে হাসির পুতুল বানাইছে।ওদের কে চিড়িয়াখানায় পাঠানো উচিত।’
সায়েদুল আক্তার নামে একজন মন্তব্যে লিখেছেন, ‘তারাই আওয়ামীলীগ কে ডুবাবে। যদি প্রধানমন্ত্রি সজাগ না হন। আরো ফিল্ড খারাপ করছে, ( ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ) নামধারী কিছু নেতারা।’


























































