শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সার্চ কমিটির বৈঠক শেষ, স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের দাবি বিশিষ্টজনদের


সার্চ কমিটির বৈঠক শেষ, স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের দাবি বিশিষ্টজনদের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় শেষ করেছে সার্চ কমিটি।

নাম সুপারিশ করার জন্যই মূলত বিশিষ্টজনদের সাথে বসেছে সার্চ কমিটি।

সোমবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শুরু হয়এই বৈঠক।

এরআগে, সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুসারে শনিবার বিকেল থেকে রবিবার সকাল নাগাদ ১২ বিশিষ্ট নাগরিকের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।

সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নেয়া ১২ জন বিশিষ্ট নাগরিক হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও আবুল কাসেম ফজলুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি