শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের কাছাকাছি শ্রুতি হাসান ও ধোনি!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু এতে যে ধোনির জনপ্রিয়তায় কমতি এসেছে তা একেবারেই বলা যায় না। তবে সম্প্রতি ধোনি এবং শ্রুতি হাসানকে নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে।   শ্রুতি হাসান এবং ধোনি নাকি একে অন্যের কাছাকাছি এসেছেন বলেই বেশ জোর গুঞ্জন উঠেছে।

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে খেলার সময় ধোনির সঙ্গে দক্ষিণী সিনেমার একাধিক অভিনেত্রীর যোগাযোগ ছিল। বিয়ের আগে তো রাই লক্ষ্মী নামে এক তামিল অভিনেত্রীর সঙ্গে ধোনির সম্পর্কের খবর ভাইরাল হয়েছিল। শ্রুতির সঙ্গে ধোনির আগে থেকেই পরিচয় আছে। তাই শ্রুতি ও ধোনির কাছাকাছি চলে আসার খবরে অবাক হলেও এর পিছনে সত্যতা থাকতে পারে বলেই মনে করছেন অনেকেই।

আসলে এম এস ধোনি সম্প্রতি মুম্বাইয়ে তার নতুন ফ্ল্যাটে শিফট হয়েছেন। ভারতের পশ্চিম আন্ধেরিতে ওবেরয় স্প্রিং-এ এই ফ্ল্যাট কিনেছেন ধোনি। তার ফ্ল্যাটের পাশেরটিতেই থাকেন শ্রুতি হাসান। তাই ধোনি ও শ্রুতি কাছাকাছি এসেছেন বলে দাবি করা হচ্ছে। ওবেরয় স্প্রিং-এ ধোনির ফ্ল্যাট যে অ্যাপার্টমেন্টে সেখানেই অভিনেতা, কোরিওগ্রাফার এবং পরিচালক প্রভু দেবার ফ্ল্যাটও রয়েছে। সুতরাং সন্দেহ নেই এমন সব সেলিব্রিটি প্রতিবেশীদের সঙ্গে ভালই সময় কাটবে ধোনির এবং তার পরিবারের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি