শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বলিউডে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন এই নায়িকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

বলিউডে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অভিনেত্রী হুমা কুরেশি বললেন, শুধু পরিশ্রম নয়, বরং কত বেশি পরিচিত মানুষ ইন্ডাস্ট্রিতে রয়েছেন- সেটাই কাজ পাওয়ার মাপকাঠি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানান, বলিউডের মানুষজন পরিশ্রমী। কিন্তু ভেতরে নিজের চেনাজানা লোকজন থাকাটাও কাজ পাওয়ার অন্যতম শর্ত। ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুদের অনেক পরিচিত রয়েছে। কিন্তু,আমি এখনো এমন কাউকে চিনি না। এমন কেউ নেই যাঁর সঙ্গে বসে নিজের কেরিয়ার নিয়ে পরিকল্পনা করতে পারেন তিনি। হুমার দাবি, কোনো অভিজ্ঞ মানুষ তাঁর পাশে সাহায্যের জন্য থাকলে খুব ভাল হত।

২০১২-এ ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ দিয়ে বলিউডে নজর কাড়েন হুমা। সে সময় বিভিন্ন মহলে তার অভিনয় প্রশংসিত হয়। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ  তার অভিনয় দেখে অনেকে তো একেবারে হতবাক। হুমার আগামী ছবি ‘জলি এলএলবি-টু’। সহ-অভিনেতা অক্ষয় কুমার। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। সূত্র: আনন্দবাজার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি