স্টাফ রিপোর্টার:
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সহায়তায় চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ ঔষধ বিক্রির দায়ে ০১ জনকে অর্থ দন্ড প্রদানসহ অনুমান ২,৬০০/- টাকা মূল্যের ঔষধ জব্দ
৩১ জানুয়ারি ২০১৭ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকা হতে ০৬.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর সহায়তায় জনাব সোহাগ চন্দ্র শাহা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা এর পরিচালনায় অনুমতি বিহীন অবৈভাবে ঔষধ বিক্রির দায়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দরবেশ মার্কেট “সংযোগ মেডিকেল” এর কর্মচারী মোঃ শাহজাহান (৪০), পিতা- মৃত সোনা মিয়া, সাং- দরবেশপুর (দরবেশ মার্কেট), থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ সন এর ১৮(ক)(গ) ধারা মোতাবেক ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত কর্তৃক জব্দকৃত ড্রাগ (ক) অননুমোদিত ঔষধের বোতল ৫০০ পিস যাহার মূল্য অনুমান ২,৫০০/- টাকা ও (খ) লেবেল কার্টুন ৫০০ পিস মূল্য অনুমান ৫০০/- টাকা।


















































