শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তাহসান গাইলেন ‘তোমার চোখের শহর’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
আসছে ভালোবাসা দিবসে একটি বিশেষ নাটকে স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে ‘তোমার চোখের শহর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তাহসান।
গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সম্প্রতি লালমাটিয়ায় অবস্থিত রেজওয়ানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে তাহসান বলেন, ‘একটি গান তখনই শ্রোতাদের মন ছুঁয়ে জায় যখন এর কথা-সুর তাদের আবেগকে নাড়া দিতে পারে। ‘তোমার চোখের শহর ঠিক তেমনই একটি গান। এর ভবিষ্যৎ নিয়ে আমি খুবই আশাবাদী।’
অ্যাডবক্সের ব্যানারে প্রকাশিত হবে গানটি যা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেঘের গল্প’ শিরোনামের নাটকে থাকবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি