শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যাত্রাবাড়ি থেকে জেএমবির চার জঙ্গী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মঙ্গলবার দিবাগত রাত তিনটার পরে ঢাকার যাত্রাবাড়ির দনিয়ায় এক ‘জঙ্গী আস্তানা’ থেকে ‘জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ’ চারজনকে আটকের খবর দিয়েছে র্যা ব।

আটক চারজন হলেন- আশফাক-ই-আজম ওরফে আপেল, মাহবুবুর রহমান, শাহিনুজ্জামান ও আশরাফুল ইসলাম।এরা সবাই জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সদস্যন। এদের মধ্যেি আশফাক-ই-আজম ওই দলের ‘আইটি এক্সপার্ট। জঙ্গিদের বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা ও ‘টেকনিক্যাল সাপোর্ট’ দেওয়ার দায়িত্ব ছিল তার ওপর। এদের কাছ থেকে অস্ত্র গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে আছে দুটি নাইন এমএম পিস্তল, ২১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি