স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১৩৫০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত চৌদ্দগ্রাম বিওপি’র “ধনমুড়ি” নামক স্থান হতে ভারতীয় ০২ কেজি গাঁজাসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ বাহার মিয়া (২৮), পিতা- মোঃ শফিকুর রহমান, গ্রাম- চানকরা, পোষ্ট- বাতিশা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৫০ বোতল, বিয়ার- ২৫ বোতল, গাঁজা- ০১ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৩০০০০ টি, বিস্কুট- ২৮৮ প্যাকেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষ আট হাজার সাতশত ষাট টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































