শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তিন দিনের সফরে বুধবার বিকেলে ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিকেল পাঁচটার পর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। মাহমুদ আব্বাসকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবার সন্ধ্যায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সফরের সময় মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। উল্লেখ্য, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনীতি-বিষয়ক উপদেষ্টা মাজদি খালদিসহ জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি