শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনায় বাস স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫জন। বুধবার রাত ১২টার দিকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এখনো পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস এ দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।’


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি