পূর্বাশা ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে ছোটখাটো সমস্যা হয়, হতেই পারে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মায়ানমারের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে আলোচনা চলছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত কমান্ডিং অফিসারদের সম্মেলন শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা মনে করি আলোচনাই সমস্যা সমাধানের নিয়ামক হতে পারে। তবে আমরাও বসে নেই। কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে যেন প্রতিরোধ করতে পারি সেজন্য বিজিবির সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করা হয়েছে।
এর আগে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচারসসহ অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধের বিষয়ে বিজিবি কমান্ডিং অফিসাররা স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ড.কামাল উদ্দিন আহমেদ, বিজিবি প্রধান মেজর জেনারেল আবুল হোসেন।























































