শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৯০লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৬.৩০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি‘র “নোয়াপাড়া” নামক স্থান হতে ২৫০ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০১.০০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত “নাজিরা বাজার” নামক স্থান হতে ০১ টি মাইক্রোবাসসহ ৭০০ টি শাড়ী এবং ১৬১ টি থ্রী পিছ ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৫ বোতল, বিয়ার- ১২ বোতল, টার্গেট ট্যাবলেট- ২২০০ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৫৬০০০ টি, গার্মেন্টস সামগ্রী- ২৮৭৭ টি, শঙ্খ- ১৯ টি, জবের মালা- ১৯ টি এবং ৬০ টি ব্যাগ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯০ লক্ষ আটানব্বই হাজার তিনশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি