শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিপজলের ছবিতে মিম


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ডিপজলের ছবিতে চুক্তিবদ্ধ হলেন আ অভিনেত্রী মিম।    ছবির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’।

  মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

আগামী ১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হবে।   তিনি বলেন, ছবির গল্পটি বেশ ভালো লেগেছে। পাশাপাশি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে সিনিয়র নির্মাতা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ডিপজল ভাই ও মৌসুমী আপার সঙ্গে কাজ করার সুযোগ। দারুণ কিছু হবে প্রত্যাশা নিয়ে ছবিটি করতে রাজি হয়েছি। ‘ ছবিতে  ডিপজলের শ্যালিকা চরিত্রে অভিনয় করবেন মিম। আর তার বড় বোনের চরিত্রে দেখা যাবে  মৌসুমীকে। মিমের বিপরীতে থাকছেন বাপ্পি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি