শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ন্যায়বিচারের শঙ্কায় বিচারকের প্রতি অনাস্থা খালেদার


ন্যায়বিচারের শঙ্কায় বিচারকের প্রতি অনাস্থা খালেদার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বেলা ১১টা ২৫ মিনিটে খালেদা জিয়া উপস্থিত হন।

এ দিন আইনজীবীরা অত্র আদালতে ন্যায়বিচার পাবেন না বলে বিচারকের প্রতি অনাস্থা দেন।

বৃহস্পতিবার মামলা দুটির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য রয়েছে। নতবে গত ৩০ জানুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলাটি সঠিকভাবে তদন্ত হয়নি উল্লেখ করে পুনঃতদন্তের জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। সেই আবেদনের ওপর বৃহস্পতিবার অধিকতর শুনানি হবে বলে জানা গেছে।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন। এরপর তিনি আদালতে একটি লিখিত বক্তব্য দেন। ওই দিন তার বক্তব্য শেষ হয়নি। গত ২৬ জানুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে গত ২৬ জানুয়ারি মামলার দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ শুনানি করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি