শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সার্চ কমিটির দেয়া নাম রাষ্ট্রপতি গ্রহণ না করলে ছেলেখেলায় পরিণত হবে : মাহফুজ উল্লাহ


সার্চ কমিটির দেয়া নাম রাষ্ট্রপতি গ্রহণ না করলে ছেলেখেলায় পরিণত হবে : মাহফুজ উল্লাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কামিটিকে দেওয়া বিভিন্ন দলগুলো নাম থেকে যে ১০টি নাম বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে দিবেন, তাদের নাম জনগণে সামনে প্রকাশ করা উচিত ও তাদের নামের পাশে কেনো তাদের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে সেটাও উল্লেখ থাকা উচিত বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ।

বুধবার রাতে চ্যানেল ২৪ টেলিভিশনের ‘মুক্তবাক’ টকশে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এর কারণ, অনেকেই বলেন যে, এই বিষয়টা পুরো রাষ্ট্রপতির এখতিয়ার। যদিও প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সার্চ কমিটির দেয়া ১০টি নাম যদি রাষ্ট্রপতি গ্রহণ না করেন তাহলে কী হবে?

তিনি বলেন, রাষ্ট্রপতি যদি সার্চ কমিটির দেওয়া নাম গ্রহণ না করেন তাহলে এই যাচাই বাছাইয়ের কী কোনো প্রয়োজন ছিল? তখন এই পুরো বিষয়টা একটা ছেলেখেলায় পরিণত হবে। কারণ, রাষ্ট্রপতি যদি নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেন তাহলেতো বুঝতে হবে এই যাচাই বাছাই পুরোটই ছেলেখেলা, লোক দেখানো। তখন কিন্তু আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিপরীতে বিতর্ক করতে পারবো না।

কিন্তু রাষ্ট্রপতি যদি সার্চ কমিটির দেওয়া না গ্রহণ করেন। তখন কিন্তু আমরা বলতে পারবো যে, রাষ্ট্রপতি জনগণের মতামতকে বিবেচনায় গ্রহণ করেছেন। যদিও এটা জনগণের পূর্ণ মতামত না। কিন্তু ব্যাপক অর্থে রাষ্ট্রপতি জনগণের মতামতই বিবেচনায় নিয়েছেন বলে ধরা হবে এবং এটা একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন নিয়োগের কাজ সম্পন্ন হবে বলেও আমি মনে করি।

এছাড়াও এর আগে সার্চ কমিটি নিয়ে যে প্রশ্ন উঠেছে বিতর্ক হয়েছে। সেই বিতর্ক বা প্রশ্ন কিন্তু কমিশনের বিষয়ে আর হবে না। যদিও রাষ্ট্রপতি যদি চাইতে তাহলে সার্চ কমিটি নিয়েও প্রশ্ন বা বিতর্ক হতো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি