শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিম ক্লোন করে প্রতারণা, উত্তরা থেকে আটক ১৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সরকারি কর্মকর্তাদের মোবাইলের সিম ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।

রাজধানীর উত্তরা থেকে আজ সকালে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত অ্যাপস, মোবাইল, বিপুলসংখ্যক সিম, ল্যাপটপ, কম্পিউটার ও টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া  এসব তথ্য দেন।

এ বিষয়ে বিস্তারিত পরে র‌্যাবের কাওরানবাজারের মিডিয়া সেন্টারে ব্রিফ করে জানানো হবে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি