শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আইসিসির মাধ্যমে মিয়ানমারের বিচার সম্ভব: আহম্মেদ জিয়া উদ্দিন


আইসিসির মাধ্যমে মিয়ানমারের বিচার সম্ভব: আহম্মেদ জিয়া উদ্দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলছে রাখাইনে যা ঘটছে তা সম্ভবত মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে রাখাইনে হত্যা ধর্ষণ এবং এ ধর্ষণের অনেক সহিংসতার শিকার হয়েছে রোহিঙ্গারা। বাংলাদেশের পালিয়ে আসা বেশিরভাগ রোহিঙ্গারা বলেছেন যে, তাঁরা ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়েছে মিয়ানমারের। এমনকি অনেকে রোহিঙ্গা পরিবারের সবাইকে নিজ বাড়িতেও পুড়িয়ে মারা হয়েছে। আর এসব সহিংসতা ঘটেছে মিয়ানমারে নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের এক বিরাট দমন অভিযান শুরু করার পর। যদিও মিয়ানমার বরাবরই কোন ধরণের মানবাধিকার লঙ্ঘনের কথা অস্বীকার করেছে।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের পর মিয়ানমারকে আইনি কাঠগড়ার দাঁড়ানো কি সম্ভব? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে ব্রাসেলসের আন্তর্জাতিক আইন বিষেশজ্ঞ আহম্মেদ জিয়া উদ্দিন বলেন, আমার মতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে, জাতিসংঘের একটা কমিটি মিয়ানমারে গেছেন আবার বাংলাদেশেও গেছেন। তারা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা ও মিয়ানমারের কথা শুনে পরে তারা একটা সিদ্ধান্তে এসেছেন যে, ওখানে যা ঘটতেতে তা মানবতা বিরোধী অপরাধ।

তিনি বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকবে। কারণ, প্রথম পর্যায়ের তথ্য এখানে আছে। যার ফলে একটা কিন্তু আসলে ব্যবহার করা যাবে। এর আগে ইউকিতেও এইভাবে ব্যবহার করা হয়েছে।

জাতিসংঘের এমন প্রতিবেদনের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে মিয়ানমারের কর্তৃপক্ষকে কতটা আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাঠগড়া বলতে এখানে যা বোঝানো হয়েছে সেখানে মিয়ানমারকে দাঁড় করানো কঠিন হবে। কারণ, আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে। সেটার পার্টি যেহেতু মিয়ানমার না সেহেতু তাকে দাঁড় করানো যাবে না।

তিনি বলেন, মিয়ানমারকে দাঁড় করানো একটাই উপায় আছে সেটা হলো, সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে। সিকিউরেটি কাউন্সিল যদি মিয়ানমারকে আইসিসির(আন্তর্জাতিক অপরাধ আদালত) কাছে রেফার করে তাহলে একটা ভাল ফলাফল দেখা যেতে পারে না এমনকি তাঁরা চাইলে মিয়ানমারকে আইনের কাঠগড়ায়ও দাঁড় করানো সম্ভব। অর্থাৎ এই সিকিউরেটি কাউন্সিলের প্রাথমিকভাবে এই ধরণে পরিস্থিতি দেখভাল করে ইচ্ছা করল মিয়ানমারে ওপর তারা যথেষ্ঠ ব্যবস্থা নিতে পারে তাদের দেখাও অনেকের তথ্যের ভিত্তিতে।

কিন্তু দেখা যাচ্ছে যে, যে সকল দেশ এই ধরণের ঘটনায় বিরুদ্ধে কথা বলে থাকে তারা কিন্তু মিয়ানমারের ক্ষেত্রে খুব বেশি একটা কথা বলছে না। এমতাবস্থা আপনি কি কোন সম্ভবনা দেখছে ? জবাবে তিনি বলেন, আপাতত আমরা কোন সম্ভাবনা দেখছি না ২টি বড় কারণে। একটা হলো, এই সকল বিষয়ে পৃথিবীতে ২টি শক্তি কাজ করে ইউরোপিয়নরা। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখন মাহা সমস্যায় আছেন। আরেকটা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রও চাইলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখানেও  একটা সমস্যা আছে সেটা হলো, যুক্তরাষ্ট্রে বর্তমানে নতুন রাষ্ট্র নায়ক আসছে যার ফলে সেখানেও একটা সমস্যা চলছে। যার কারণেই মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভবনা হচ্ছে না।

কিন্তু এমন পরিস্থিতিতে জাতিসংঘের এমন প্রতিবেদন মিয়ানমারকে কতটা চাপে ফেলতে পারে? বিবিসির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মাথায় রাখতে হবে এটাই কিন্তু প্রথম প্রতিবেদন না। মিয়ানমারের বিরুদ্ধে এর আগেও এমন প্রতিবেদন প্রকাশ হয়েছে। কিন্তু তাতেও মনে হচ্ছে না যে মিয়ানমারকে খুব একটা চাপে ফেলা যাচ্ছে। তবে বিশ্ব যদি চায় তাহলে মিয়ানমারের এমন ঘটনায় আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব বলে আমি মনে করি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি