পূর্বাশা ডেস্ক:
‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ আর হলিউড ছবি ‘বেওয়াচ’-এ কাজ করে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। হলিউড নিয়েই এখন তার যত ব্যস্ততা। আর তাই ইদানীং বলি স্ক্রিনে দেখাই যায় না প্রিয়াংকা চোপড়াকে। সম্প্রতি ভারতে ছুটি কাটিয়ে গেলেন এ নায়িকা। আর তখনই বেশ কিছু ছবির চিত্রনাট্য পড়েছেন। সবকিছু ঠিক থাকলে এবার হয়তো বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। সূত্রের খবর, পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘গুস্তাখি’ ছবিতে কাজ করবেন শাহরুখ-প্রিয়াংকা। সাহির লুধিয়ানভির বায়োপিকের ওপর লেখা হয়েছে এর চিত্রনাট্য। একজন যৌনকর্মীর জীবনকে তুলে ধরা হবে ছবিতে।
আর প্রিয়াংকাকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। প্রথমে নাকি এই চরিত্রের জন্যে রানি মুখার্জিকে প্রস্তাব করেছিলেন পরিচালক। তিনি রাজি না হওয়ায় ভাবা হয় প্রিয়াংকার কথা। তবে পিগি চপসের চিত্রনাট্য ভাল লেগেছে। তার উপর আবার সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা। সব মিলিয়ে এ ছবিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। খুব শিগগিরই নিজের শিডিউল দেবেন প্রিয়াংকা। এ বিষয়ে তিনি বলেন, এ ছবির চিত্রনাট্য খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও চমৎকার। যৌনকর্মীর বেশে এখানে দেখা যাবে আমাকে। এই প্রথম এমন চরিত্রে অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হতে যাচ্ছে।


























































