স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ২১.০০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি‘র “নাটাপাড়া” নামক স্থান হতে ১৫ কেজি গাঁজা এবং ১৯৬৫০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪২ বোতল হুইস্কি, ১০ বোতল ফেন্সিডিল এবং ৩৯ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২১ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































