স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় অবৈধ ঔষধ বিক্রির দায়ে ৪ জনকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও অনাদায়ে ৪ দিনের কারাদন্ড প্রদান করেছে কুমিল্লা ভ্রাম্যমান আদালত।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় কুমিল্লা সদরে এ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা র্যাব-১১ এক প্রেস রিলিজের মাধ্যমে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর সহায়তায় ডিএডি মোঃ আমজাদ হোসেন এর উপসি’তিতে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র শাহা, মাফুজা মতিন এবং মেরিনা সুলতানার নেতৃত্বে অনুমতিবিহীন অবৈধভাবে ঔষধ বিক্রির দায়ে কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার হাক্কানী মেডিসিন মার্কেট এর মালিক রাজিব কুমার দত্ত(২৯), সুমন চন্দ্র বার(৩০), পরিচয় চন্দ্র পাল (৩৬) ও দুলাল চন্দ্র দত্তকে (৩৫) ড্রাগ এ্যাক্ট ১৯৪০ সন এর ১৮(ক) ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


















































