বিশেষ প্রতিবেদনঃ
নির্বাচন কমিশনার হলেন নুরুল হুদা। তিনি ১৯৭৩ সালে প্রশাসনিক ক্যাডার চাকরী শুরু করেন ।
নুরুল হুদা ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি কর্মকমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই বছরের ৩০ জুলাই প্রশাসন ক্যাডারে যোগ দেন। ৭৩ সালের বিসিএস ক্যাডারে ব্যাপক হারে আওয়ামী লীগের দলীয় লোক ডুকানো হয় তোফায়েল আহমেদের নেতৃত্বে । তাই তাদেরকে অনেকেই ‘তোফায়েল ক্যাডার’ও বলেন। ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকার উৎখাতে আওয়ামী লীগপন্থি প্রশাসনিক কর্তাদের অধীনে গঠন করা হয় ‘জনতার মঞ্চ’ । তারা সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেন যাতে বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। নতুন সিইসি কে এম হুদা ছিলেন সেই আলোচিত ‘জনতার মঞ্চের’ অন্যতম নেতা । তিনি ছিলেন তৎকালীন ‘জনতার মঞ্চের’ প্রধান নেতা ড মহিউদ্দিন খান আলমগীরের ( পরে মন্ত্রী ) অন্যতম সহযোগী ।
বিএনপির ৯১ সরকারের সময় ফরিদপুর ও কুমিল্লায় জেলা প্রশাসক ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে জনতার মঞ্চের তালিকায় নূরুল হুদার সিরিয়াল ছিল ২৪।
২০০১ সালের ২৪ জুলাই বিএনপি ক্ষমতায় এসে তাকে অন্যান্য কিছু কর্মকর্তার ( যারা জনতার মঞ্চের সাথে জড়িত ছিলেন ) সঙ্গে বাধ্যতামূলক অবসর দেয়।
তিনি বিএনপি সরকারের আমলে কিছুদিন ওএসডিও ছিলেন।
সর্বোচ্চ আদালত অবশ্য বিএনপি সরকারের ওই আদেশ বেআইনি ঘোষণা করেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ভূতাপেক্ষা পদোন্নতি পেয়ে সচিব হন এবং সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা লাভ করেন।
তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকায়। মুক্তিযুদ্ধের সময় তিনি জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি ভারতের দেরদুনায় ট্রেনিংও নেন সেই সময় । ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।


























































