স্টাফ রিপোর্টারঃ
না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা জসিম উদ্দিন আহম্মেদ ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌণে ৭টায় তিনি শহরের দক্ষিণ চর্থাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ বহুগুনগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল বাদ যোহর হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,দক্ষিন চর্থা কুমিল্লায় অনুষ্ঠিত হবে।


















































