শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন ইসির বৈঠক বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

 

পূবার্শা ডেস্ক: নতুন নির্বাচন কমিশনের  (ইসি) বৈঠকের কথা থাকলেও সেটি হচ্ছে না। অনিবার‌্য কারণে তা বাতিল করা হয়েছে। নতুন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বিভন্ন সূত্রে বৈঠক বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকাল চারটায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি হওয়ার কথা ছিলো।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আসলে নতুন নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার আমাদের চারজনের সঙ্গে পরিচিত হতে চেয়েছিলেন। এ কারণে তিনি বসতে চেয়েছিলেন।কিন্তু তার অন্য একটি অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে সেটি আর হচ্ছে না।’

বিকাল চারটা ২০ মিনিটে তিনি  জানান, ‘এটি নতুন নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। শুধু পরিচিত হওয়ার জন্য নতুন সিইসি আমাদের ডেকেছিলেন।’

এর আগে সকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার নতুন কমিশনারদের বিকাল চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে থাকতে বলেছিলেন। পরিচিত সভা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেই পরিচিতিমূলক বৈঠকও বাতিল করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়ায় এ বৈঠকটি হয়নি।

সাবেক সচিব নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে সোমবার পাঁচ সদস্যের নতুন ইসি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতেই নিয়োগের আদেশ জারি করে।

সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার ও অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম, সাবেক সচিব রফিকুল ইসলাম ও ব্রি. জে. (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীও এই কমিশনে সদস্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি