পূর্বাশা ডেস্ক:
মুখমণ্ডলে গাছের শিকড়ের মতো বস্তু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেত্রকোণার ‘বৃক্ষমানবী’ শাহানার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে দেড় ঘণ্টাটাব্যাপী তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় বোর্ড সদস্য সামন্ত লাল সেন, আবুল কালামসহ বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
বার্ণ ইউনিটের ১০ সদস্যের মেডিকেল বোর্ড শাহানার চিকিৎসার বিষয়টি তদরকি করছেন।অস্ত্রোপচার শেষে
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়কারী সামন্ত লাল সেন জানিয়েছেন, ‘এখন তার অবস্থা ভালো।’
দিনমজুরের সন্তান কিশোরী শাহানার মুখমণ্ডলে শিকড়রে মতো বস্তু রয়েছে। তাতে ব্যথা ও চুলকানি নিয়ে গেল ২৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয় সে,
এর আগে একই হাসপাতালে একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন খুলনার আবুল বাজানদার ও কিশোর রিপন দাস। তাদের এ রোগকে ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ বলে চিহ্নিত করা হয়েছে। শাহানার রোগটিও তাই হতে পারে বলে ধারণা করা হয়।






















































