শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে গোলাপ দিতে গিয়ে ‘কাঁটাবিদ্ধ’ কামাল!


প্রধানমন্ত্রীকে গোলাপ দিতে গিয়ে ‘কাঁটাবিদ্ধ’ কামাল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পনা কমিশনের বাগানে ফোটা গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে ফুল দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ‘কাঁটায় বিদ্ধ’ হতে হয়েছে লোটাস কামাল হিসেবে পরিচিত মুস্তফা কামালকে।

জানা যায়, বেসরকারি খাতের উদ্যোক্তা আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা কমিশনকে সাজিয়ে তুলছেন নতুন রূপে। সীমানা প্রাচীরের সঙ্গে ভেতরেরও সাজ সজ্জা বাড়িয়েছেন তিনি। করেছেন ফুলের বাগান। সেখান থেকে তুলে আনা গোলাপ ফুল নিয়ে তিনি মঙ্গলবার পরিকল্পনা কমিশনে হাজির হন। তবে বাধ সাধে নিরাপত্তার বিষয়টি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘গোলাপ ফুল চেক না করে প্রধানমন্ত্রীকে দেয়া যাবে না’ বলে সিদ্ধান্ত জানিয়ে পরিকল্পনা মন্ত্রীকে ফুলটি তাদের কাছে দিতে বলেন।

পরিস্থিতি বুঝে, মুস্তফা কামাল ফুল তুলে দেন আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তার হাতে। তিনি ফুলটি নিয়ে বাইরে গিয়ে পরীক্ষা নীরিক্ষা করে পরে তা আবার মুস্তফা কামালকে দেন। পরে তিনি ওই ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

তবে শুভেচ্ছা জানানোর অন্য কোনো কারণ নেই বলে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, “একটি ফুল দিতে গিয়ে নিরাপত্তার কারণে যে বাধা, আমি সরকারের মন্ত্রী তারপরও। তাইলে বোঝেন, আপনাদের (সাংবাদিকদের) কী অবস্থা!”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি