মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে ৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০১ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত লক্ষীপুর পোষ্টে‘র “মান্দারী” নামক স্থান হতে ৭৫ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪ বোতল হুইস্কি, ০৫ কেজি গাঁজা, ২২০৮০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৪৫ কেজি চা পাতা, ১৭ কেজি গুড়া দুধ এবং ০৩ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৭ লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি