শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তাড়াহুড়ায় বড় সন্দেহ, ইসি গঠন ও প্রতিক্রিয়াতেও তাড়াহুড়া!


তাড়াহুড়ায় বড় সন্দেহ, ইসি গঠন ও প্রতিক্রিয়াতেও তাড়াহুড়া!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশন গঠন এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে অনেক সন্দেহের জন্ম দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আবার এই কমিশন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতেও তাড়াহুড়া করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

কমিশন গঠনের একদিন পর মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ অনেক সন্দেহের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি বড় সন্দেহ হলো কাদের কমিশনে রাখা হবে, সেটি ছিল শাসক মহলের পূর্বপরিকল্পিত।

এ প্রসঙ্গে ‘রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই আমরা মেনে নেব’ প্রধানমন্ত্রীর এই উক্তির উল্লেখ করে তিনি বলেন, ‘এ বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছেন। কারণ, সাংবিধানিক ব্যাখ্যা অনুযায়ী দুটো বিষয় ছাড়া (প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ) অন্য সব বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে বাধ্য। সংগত কারণেই আমরা মনে করতে পারি বর্তমান নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে।’

গত সোমবার বিকেলে সার্চ কমিটি বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেওয়ার মাত্র তিন ঘন্টার ব্যবধানে নতুন নির্বাচন গঠন এবং তাদের নাম ঘোষণা করা হয়েছে। এতেই যত সন্দেহ বিএনপিসহ ২০ দলীয় জোটের।

মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে নতুন নির্বাচন কমিশনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেন। এসময় মাত্র ৭মিনিটের মধ্যেই তার ব্রিফিং শেষ করেন। সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাননি। ফলে এই তাড়াহুড়া নিয়েও সন্দেহ অনেকের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি