স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাদেক মিয়া (৫৭) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা । এ ঘটনায় জড়িত সন্দেহে হাজী বিল্লাল ও বিধান নামের দুই ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ সদরের চানপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।
নিহত সাদেক মিয়া সদরের চানপুর এলাকার বাসিন্দা। আটক হওয়া ব্যক্তি দুইজন একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাদেক মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাংচুর করা হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















































