শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৯ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১০১৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত চৌদ্দগ্রাম বিওপি‘র “ধনমুড়ি” নামক স্থান হতে ৭৫ বোতল ফেন্সিডিল, ০২ বোতল কোরেক্স এবং ০১ কেজি গাঁজা ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯ বোতল হুইস্কি,  ০৩ কেজি গাঁজা, ১০০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১০৭৮ টি সুইচ বোড এবং ০২ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯ লক্ষ সাতাশ হাজার তিনশত টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি