শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বি-পাড়া উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ৩০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বি-পাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মফিজ মিয়া (৫০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। এ সময় ৩০টি ঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিদলাই গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
নিহত মফিজ মিয়া (৫০) উপজেলার শিদলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে বি-পাড়া উপজেলার শিদলাই গ্রামে জমির জায়গা নিয়ে মফিজ গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের হামলায় ২০টি ঘরে অগ্নিসংযোগ ও ১০টি ঘর ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে মফিজ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বি-পাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি