পূর্বাশা ডেস্ক:
আবারো একসঙ্গে দুই খান, সেটা আবার নিজেদেরই তোলা সেলফিতে। শাহরুখ-আমির ভক্তদের জন্য খবরটি অবশ্যই সুখকর বিষয়। কারণ, ছবি তুলতে পেরে তারা নিজেরাই সন্তোষ প্রকাশ করেছেন।
কয়েক বছরে এরকম ঘটনা দু-একবারই ঘটতে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা হলো বলিউডের এই দুই দাপুটে অভিনেতার।
উল্লেখ্য, দুবাইয়ে শিল্পপতি অজয় বিজলির জন্মদিনের পার্টিতে দেখা হয় বলিউডের এই দুই প্রভাবশালী অভিনেতার। সাদা শার্টে এক বেশে এক অনুষ্ঠানে দুই সুপারস্টার।
দু’জনকে দেখে কে বলবে তাঁদের বয়স পঞ্চাশ পার করেছেন! শাহরুখ ও আমিরকেও এক ফ্রেমে পাওয়াটা অনেকের কাছে যেন সোনায় সোহাগা ব্যাপার।
একসঙ্গে তাদের হাস্যেজ্বল ছবিটিই বলে দিচ্ছে ভারতীয় মিডিয়া আমির ও শাহরুখ এর সম্পর্ক নিয়ে একটু নেতিবাচক বেশি লিখে থাকে। যা তারা না।
ছবি তুলে খানরা ক্ষ্যান্ত হননি, শাহরুখ সঙ্গে সঙ্গে তা টুইটারে প্রকাশ করেন, শাহরুখ বলেন, ‘আমরা দুজন দুজনকে চিনি ২৫ বছর ধরে, তবে এটা প্রথমবার ঘটলো, নিজেরা নিজেদের ছবি তুললাম।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।


























































