
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লা দ. জেলা কর্তৃক নব মনোনীত চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক কমিটি অবিলম্বে বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা হুমায়ুন কবির পাটোয়ারী। উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক অহিদ উল্লাহ ভূঁইয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অলি আহমেদ মেম্বার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন ফিরোজ, প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন মীরু, অর্থ সম্পাদক একেএম শাহ আলম, ছাত্র-বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক গাজী কবির, জেলা যুবদলের সদস্য রাসেল আহমেদ মজুমদার, উপজেলা যুবদলের সেক্রেটারী নাজমুল হক, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্রু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, চিওড়া কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মাছুম।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জেলা কমিটি মনোনীত নতুন আহবায়ক কমিটি অবিলম্বে বাতিলের দাবী জানান এবং কেন্দ্র মনোনীত পূর্বের কমিটিই চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র মুল কমিটি বলে দাবী জানান। নেতৃবৃন্দ আরও বলেন, নব-মনোনীত কমিটি একটি পকেট কমিটি। এ কমিটি আ’লীগ ও জামায়াতের পছন্দের কমিটি। উপজেলার ত্যাগী, পরিক্ষীত ও সিনিয়র নেতাদের অবমুল্যায়নের এ কমিটি অবিলম্বে বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার দাবী জানান তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল হালিম, বাতিসা’র ইকবাল হোসেন বিপু, শুভপুরের আব্দুল কুদ্দুস মজুমদার, বিএনপি নেতা শফিকুর রহমান ডালিম, কামাল হোসেন মজুমদার, মোঃ হানিফ, ফারুক হোসেন মজুমদার, যুবদল নেতা আবুল খায়ের প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে পার্টি অফিসে এসে শেষ হয়।

















































