শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “কে কে নগর” নামক স্থান হতে ৩৫ বোতল হুইস্কি, ১০০০ টি টার্গেট ট্যাবলেট এবং ২০০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ০৬ কেজি গাঁজা এবং ৫০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এর আনুমানিক মূল্য ৭ লক্ষ তিন হাজার পাঁচশত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি