সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মৃত বাবার জন্য কান্নাকাটি করতে করতে মেয়ের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাবার মৃত্যুর দৃশ্য দেখে কান্নাকাটির এক পর্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এক মেয়ে। শুক্রবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ওই মেয়ের চাচা সফিজদ্দিন গণমাধ্যমকে বলেন, বড় ভাই লেহাজ উদ্দিন (৭৫) প্রায় তিন সপ্তাহ আগে স্ট্রোক করে প্যারালাইজড হন। এমন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

বাবার মৃত্যুর বিষয়টি সহ্য করতে পারেনি তার মেয়ে হাবিজা খাতুন (৩৫)। মৃত বাবার জন্য কান্নাকাটি করতে করতে হঠাৎ হাবিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  পরে শুক্রবার সন্ধ্যায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি