মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাইগারদের ইনিংস থামলো ৩৮৮ রানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে প্রথম ইনিংসে ৩৮৮ রান করলো বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ১২৭ রান। আর মেহেদী হাসান মিরাজ করেন ৫১। এর আগে তৃতীয় দিনে সাকিব করেছিলেন ৮১ রান। মূলত তাদের রানের উপর ভর করেই ফলোঅন এড়ায় বাংলাদেশ।
এদিন টেস্ট ক্যারিয়ারে নিজের ৫ম শতক তুলে নিলেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম। ২৪৩ বলের ইনিংসে ছিলো ১৩টি চার ও একটি ছক্কা।
রবিবার ইনিংসের ১১৮তম ওভারে উমেশ যাদবের বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করেন তিনি। মিরাজের বিদায়ের পর এখন তার ব্যাটেই শঙ্কা কাটানোর স্বপ্ন দেখছে টাইগার শিবির।
উমেষ যাদবকে সীমানার বাইরে পাঠিয়ে নিজের পঞ্চম আর ভারতের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চরি পূর্ণ করেন মুশফিক। দেশের বাইরে এটি তার চতুর্থ শতক।
এর মধ্যে রয়েছে একটি দ্বিশতক। এর আগে দিনের শুরুতে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৫১ রানে ফিরে গেলেও লড়াই চালিয়ে যান মুশফিক। ১০ রান করে আউট হন তাইজুল ইসলাম।
ক্রিজে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাইজুলের ১০ রানের ছোট ইনিংসেই ছিলো দুটি চার। এর আগে দিনের শুরুতেই বিদায় নেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ব্যক্তিগত ৫১ রানের মাথায় কুমারের বলে বোল্ড হন তিনি।
তবে আউট হওয়ার আগে ঝকঝকে ৫১ রানের ইনিংস উপহার দেন তিনি। এর আগে ৪ টেস্টের ৮ ইনিংসে মাত্র ২০ রান করেন মিরাজ । সর্বোচ্চ ছিল ১০। ভা্রতের বিপক্ষে কোন বাংলাদেশির সবচেয়ে কমবয়সে অর্ধশত করার নজিরও তিনি গড়ে ফেলেন। তার ১০৭ বলের ইনিংসে ছিলো ১০টি চার।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি