ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই কবির হোসেন ও সঙ্গীয় ফোর্স গত শনিবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর রাস্তার মাথায় এক ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক হলে তার গতিরোধ করে। দেহ তল্লাশী করে তার সর্ট পেন্টের কোমরের খোচায় পলিথিনে মোড়ানো ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।
আটককৃত যুবক চান্দলা রামচন্দ্রপুর গ্রামের মোঃ মকবুল হোসেন প্রকাশ মাঞ্জু মিয়ার ছেলে মোঃ শরিফ (৩৪)। এসআই কবির বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল ১২ ফেব্রুয়ারী রবিবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

















































