বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুক্তি পেল আসিফ আকবরের ‘এই শোন’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘এই শোন’ গানের মিউজিক ভিডিওটি। গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী মোহনা।

পরিচালক তপু খান ও আনিসুর রহমান রাজীবের যৌথভাবে নির্মিত এই এই মিউজিক ভিডিওতে আসিফ ও মোহনাকে ছাড়াও দেখা যাবে মডেল সোহানা ও মাহিনকে।

‘এই শোন’ গানটি লিখেছেন জীবন মাহমুদ। মাহফুজ ইমরানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি