
মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর যুবলীগ নেতা ইয়াছিন মিয়ার পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দূর্বৃত্তরা সোমবার রাতের কোন এক সময় যুবলীগ নেতা ইয়াছিন মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার পুকুরের রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাছ মরে যায়। ইতোপূর্বেও তার মুরগির ফার্মে দূর্বৃত্তরা ওষুধ দিয়ে মুরগি মেরে ফেলে। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

















































