স্টাফ রিপোর্টার:
কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র তৈরি কারখানার অস্ত্র মামলার পলাতক আসামী এবং বিস্ফোরক মামলার আসামী মোঃ আব্দুল হাই হাসিব, হাতকাটা হাসি, বোমা হাসিব র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক গ্রেফতার
গত ১৩ ফেব্রয়ারি ২০১৭ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-২, শাকতলা, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার শুভপুর গ্রামস’ কোতয়ালী মডেল থানাধীন মোট ০৭টি মামলার আসামী ও অস্ত্র কারখানার অস্ত্র মামলার ৪নং পলাতক আসামী মোঃ আব্দুল হাই হাসি, হাতকাটা হাসিব, বোমা হাসিব(৩৬), পিতা- মৃত লিলু মিয়া রেনু মিয়া, সাং- শুভপুর (পাটওয়ারী বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, কোতয়ালী মডেল থানার মামলা নগর-৯২, তারিখ ৩১/০৭/২০১৬ ইং ধারা ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯(অ)/১৯(ঋ) এবং ২০অ ধারার মামলার পলাতক আসামী। উল্লেখিত আসামী কুমিল্লা জেলার একজন শীর্ষ সন্ত্রাসী, সে কুমিল্লা শহরে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করে তাহা বিভিন্ন ধর্তব্য অপরাধ কর্মে ব্যবহার এবং নিজেই অস্ত্র তৈরি করে ও পাশর্¡বর্তী দেশ ভারত থেকে চোরাই পথে অস্ত্র পাচার করে তা ধর্তব্য অপরাধ কর্মে ব্যবহার, বিভিন্ন অপরাধীদের সরবরাহ ও অপরাধীর নিকট কেনা-বেচা করে আসছে। এছাড়া উল্লেখিত ধৃত আসামী ঐ সব অবৈধ অস্ত্র দিয়ে আইন শৃংখলা বাহিনীর উপর আক্রমন ও এলাকায় মারামারিসহ অনেক ধর্তব্য অপরাধ করে পাশর্¡বর্তী দেশ ভারত গিয়ে আত্ন গোপন করে থাকে। আইন শৃংখলা বাহিনী দীর্ঘ দিন যাবৎ তার উপর নজরদারী করে গত ১৩/০২/২০১৭ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-২, শাকতলা, কুমিল্লার সদস্যগণ তার নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে উল্লেখিত মামলা ছাড়াও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ০৬টি মামলা রয়েছে যথা ঃ-১। কোতয়ালী মডেল থানার মামলা নং-৬২, তারিখ ১৯/৮/২০১৭, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩/৩(এ), ২। কোতয়ালী মডেল থানার মামলা নং-৬১, তারিখ ১৯/৮/২০১১, ধারা-১৪৭/৩৩২/১৪৮/১৪৯/৩২৩/১১৪ দঃ বিঃ, ৩। কোতয়ালী মডেল থানার মামলা নং-৮২, তারিখ ১৯/৮/২০১৬, ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩(এ)/৪/৬, ৪। কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৪, তারিখ ১১/৩/২০১৫, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩(এ) তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৬(২), ৫। কোতয়ালী মডেল থানার মামলা নং-৮০, তারিখ ২৯/৫/২০১৬, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩ তৎসহ দঃ বিঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ও ৬। কোতয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ ১৯/৮/২০১৬, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ।
উক্ত আসামী মোঃ আব্দুল হাই হাসিব, হাতকাটা হাসিব, বোমা হাসিব(৩৬), পিতা- মৃত লিলু মিয়া @ রেনু মিয়া, সাং- শুভপুর (পাটওয়ারী বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে কুমিল্লা জেলা বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-১, কুমিল্লায় হস্তাস্তর প্রক্রিয়াধীন ।


















































