শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩৩ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্যে এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত “চাঁনপুর ব্রীজ” নামক স্থান হতে ০২ টি সিএনজিসহ ১৫১ টি শাড়ী ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয়  ৬৬ বোতল হুইস্কি, ০২ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিয়ার, ১৪.৫ কেজি গাঁজা, ২০০ টি টার্গেট ট্যাবলেট, ৩১৫০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ১৮৬ টি কসমেটিকস্‌ সামগ্রী, ০১ টি সিএনজি এবং ০১ টি মোটর সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল এর আনুমানিক মূল্য ৩৩ লক্ষ পনের হাজার দুইশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি