সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাইগাররা দেশে ফিরেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৭

পূর্বাশা স্পোর্টস ডেস্ক:
হায়দ্রাবাদ টেস্ট শেষে দেশে ফিরেছে  বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এদিন সকাল ৬টায় হায়দ্রাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওয়ানা দেয় টাইগাররা। এরপর ঢাকার বিমানে উঠেন।
নিউজিল্যান্ড ও ভারতের পর শ্রীলঙ্কা সফর সামনে রেখে অনুশীলন শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলতে ২৭ বা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাওয়ার কথা মাশরাফি-মুশফিকদের।
এর আগে পাচ্ছেন ১০দিনের ছুটি। হায়দ্রাবাদ টেস্ট হেরে গেলেও বেশ কিছু প্রাপ্তি রয়েছে।রাজীব গান্ধী স্টেডিয়ামে দুই ইনিংসেই একশ’ ওভারের বেশি ব্যাটিং করেছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকের ১২৭ রানের দায়িত্বশীল ইনিংসটি ছিল চোখে পড়ার মতোই।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি