শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বারে পাওনা টাকা’কে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি অভিযুক্ত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ


দেবিদ্বারে পাওনা টাকা’কে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি অভিযুক্ত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৭

মোঃ জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রাম এলাকায় গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টায় পাওনা টাকা কে কেন্দ্র করে নিরহ লোকদের উপর হামলা, ভাংচুর ,ভয়ভীতি ও অভিযুক্ত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ।
অভিযোগসূত্রে জানাযায়, উপজেলা খাইয়ার গ্রামের বসু ডাক্তারের বাড়ীর মোঃ আল- আমিন নিকট পাওনা টাকা কেন্দ্রে করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টায় খাইয়ার ঈদগাহ মার্কেটস্থ আহত নসু মিয়া’র দোকানের সামনে কথাকাটা কাটির এক পর্যায়ে খালেক মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৩৫), তাহার ছোট ভাই মোঃ আক্তার হোসেন(২৮), একই এলাকার গিয়াস উদ্দিনে’র ছেলে মোঃ নাছির উদ্দিন(২৫) জাহের মিয়ার ছেলে মোঃ আশেক মিয়া (২১)সহ অজ্ঞাত নামা আরো ৪/৫জন কে নিয়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিত ভাবে দোকানে প্রবেশ করে হামলা চালিয়ে আহত করে এবং দোকানের ক্যাশ ড্রায়ার ভেঙ্গে নগদ প্রায় ৫৭ হাজার টাকা পয়সা লুটপাট করে নিয়ে ভাংচুর চালায় এতে প্রায় দেড় লক্ষ টাকার ফার্নিচারের মালামাল ক্ষতি সাধন করে।
ওই হামলার ঘটনায়  আহত নুস মিয়া দেবিদ্বার থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করলে থানা পুলিশ আসামী দেলোয়ারকে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এদিকে রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান স্থানীয় ভাবে বসে মিমাংসা করে দিবে বলে দায়িত্ব নিয়ে অভিযুক্ত আসামীকে পুলিশের নিকট থেকে ছাড়িয়ে নেয়।
অভিযুক্ত আসামী দেলোয়ার হোসেন ছাড়া পাওয়ার পরে অভিযোগকারী বাড়িতে গিয়ে আবারও ভয় ভীতি ও প্রাণে মারার হুমকি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। অপরদিকে আহত মোঃ নসু মিয়া চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা ভর্তি রয়েছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, চুরির মোবাইল ফোন বিক্রি টাকা পাওনা কে কেন্দ্র করে যে সম্যসা হয়েছে তা আমি বলেছি শান্তির লক্ষে সমাধান করে দিব এবং এলাকার ঘটনা এলাকায় শেষ করব তাই কাউকে থানায় নিতে দেইনি।  তবে সামজিক ভাবে সমাধান করে দিব বলেছি।
এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও মিমাংসার কোন শুরাহ না করায় আহত নসু মিয়ার পরিবার দিন দিন হতাশ হয়ে ভয়ে রয়েছেন। সোমবার রাত্রে দেবিদ্বার থানায় অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি