সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছেলে তৈমুরকে নিয়েই শুটিং করবেন কারিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

বেশ কয়েক মাস মাতৃত্বের ছুটিতে ছিলেন নায়িকা। মাস দু’য়েক আগে ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন। আর পাঁচ দিন পরে ২০ ফেব্রুয়ারি তার দু’মাস পূর্ণ হবে। এ বার সেই ছেলে তৈমুরকেই নিয়েই প্রয়োজনে সেটে যাবেন বলে জানালেন কারিনা কাপুর খান।

সম্প্রতি ফেসবুকে লাইভ চ্যাটে অংশ নেন অভিনেত্রী। সেখানে তিনি তাঁর প্রেগন্যান্সি এবং ছেলে তৈমুরকে নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি, কী ভাবে ফের কাজের জগতে ফিরে আসছেন তার পরিকল্পনা নিয়েও আলোচনা করেন নায়িকা। ছুটি শেষে তিনি ‘ভীরে দে ওয়েডিং’ নামে একটি ছবিতে কাজ শুরু করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি