পূর্বাশা ডেস্ক:
প্বার্শবর্তী দেশকে সুবিধা দিতেই সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর নিউমার্কেট এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
দুদু বলেন, সরকার তিস্তা শেষ করে দিয়েছে। মৎস খাত ও বনাঞ্চলকে উজাড় করে দিয়েছে। এখন সুন্দরবনকেও ধ্বংস করছে। এ সবকিছুই করছে প্বার্শবর্তী দেশকে সুবিধা দিতে।
তিনি দাবি করে বলেন, দেশের কৃষি খাতে বড় অবদান রেখে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান সরকার যা করছে সবকিছু প্বার্শবর্তী দেশ ভারতকে সুবিধা দিতে করে যাচ্ছে।
বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়া। তারা আমাদের জন্য অনেক করেছেন। এখন আমাদের করার পালা। আমরা যদি কিছু করতে না পারি তাহলে দেশের মানুষকে রক্ষা করতে পারবো না।
কেন্দ্রীয় সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় এ সম্মেলনের আয়োজন করা হয়। উত্তর জেলা কৃষক দলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এম এ তাহের, তকদির হোসেন মো. জসিম, জামাল উদ্দিন খান, চাকসু ভিপি নাজিম


























































