শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবাসহ আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এরা হলেন, চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমজাদনগর এলাকার আদর্শগ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে নাছির উদ্দিন (২০) ও চাঁদপুরের শাহরাস্তি থানার কাকৈরতলা গ্রামের মোঃ হাশেমের ছেলে আল আমিন (২৩)।

চৌদ্দগ্রাম থানার এসআই তারিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়া এলাকা থেকে আল আমিকে ২০ পিস ইয়াবা ও বুধবার রাতে বাবুর্চি বাজার এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাছিরকে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি