শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৭

M2081S-1029

স্টাফ রিপোর্টারঃ

ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব শতবর্ষী হিসেবে গৌরব, অহংকার আর ঐতিহ্য বহনকারী একটি প্রতিষ্ঠানের নাম। শতবর্ষ পূর্বে ১৯১৭ সালে কুমিল্লা ক্লাব প্রতিষ্ঠিত হয়। বিনোদনমূলক এ প্রতিষ্ঠানটি আজ শতবর্ষে উত্তীর্ণ হয়েছে। কুমিল্লা ক্লাব শতবর্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা ক্লাবে এ আয়োজন হবে। বেলা ১১ টায় পুরস্কার বিতরণ করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিবরণঃ
ক-বিভাগ, শিশু শ্রেণী থেকে ১ম শ্রেণী, বিষয়: বর্ণমালা লিখন, খ-বিভাগ, ২য় শ্রেণী থেকে ৩য় শ্রেণী, বিষয়: যেমন ইচ্ছে, গ-বিভাগ, ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণী, বিষয়: গ্রাম বাংলা, ঘ- বিভাগ, ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী, বিষয়: অমর একুশে ফেব্র“য়ারি, ঙ-বিভাগ, ৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেনী, বিষয়: ভাষা আন্দোলন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রং, তুলি, পেন্সিল, বোর্ড সাথে করে নিয়ে আসতে হবে। ছবি আকাঁর কাগজ কুমিল্লা ক্লাব থেকে সরবরাহ করা হবে। প্রয়োজনে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন বিষয়ে ফোনে যোগাযোগ করা যাবে (মোঃ জামাল হোসেন, মোবাইল নং-০১৭১২২৬৭৩৯৯)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি